উক্ত দূষণ প্রতিরোধের উপায়গুলো লেখ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পানিদূষণ জনজীবনে ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে থাকে। এটি বিভিন্নভাবে প্রতিরোধ করা যায়- কলকারখানার নির্গত ময়লা ও আবর্জনা, গৃহস্থালি, শহর এলাকার ময়লা ও বর্জ্য পদার্থ এবং কৃষিবর্জ্য সরাসরি নিকটবর্তী পানিতে কোনোক্রমেই নিক্ষেপ করা যাবে না। এসব আবর্জনা প্রক্রিয়াকরণ প্লান্টে অপসারিত করে দূরে জলাশয়ে ফেলতে হবে বা মাটিতে পুঁতে রাখার ব্যবস্থা করতে হবে। যেকোনো কারখানা স্থাপনের লাইসেন্স প্রদানের সময় বর্জ্য পদার্থ পরিশোধনের মাধ্যমে নির্গমন শর্ত জড়িয়ে দিতে হবে। কৃষিক্ষেত্রে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করতে হবে। ভবিষ্যতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার এবং কীটনাশক ব্যবহারের পরিবর্তে জীব দমন পদ্ধতি চালু করতে হবে। সমুদ্রগামী জাহাজ হতে পোড়া-ময়লা, তেল ও বর্জ্য পদার্থ এবং আণবিক কেন্দ্রের বর্জ্য পদার্থ সমুদ্রে নিক্ষেপ ইত্যাদি বন্ধ করতে হবে। উপরিউক্ত আলোচনা হতে বলা যায়, পানি আমাদের খুবই মূল্যবান সম্পদ এবং কোনোকিছুই এর বিকল্প হতে পারে না। তাই যেকোনোভাবেই হোক এর দূষণ বন্ধ করতে হবে। পানিদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করতে পারলে পানিদূষণ নিয়ন্ত্রণ খুবই সহজ হবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উক্ত দূষণ প্রতিরোধের উপায়গুলো লেখ।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

