দুর্যোগের সাথে দূষণের সম্পর্ক নির্ণয় কর।
উত্তর: দুর্যোগ এমন একটি অবস্থা বা ঘটনা যা সমাজের স্বাভাবিক কাজকর্ম প্রচন্ডভাবে বিঘ্ন ঘটায় এবং যা জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে। দুর্যোগ মূলত একটি অস্বাভাবিক অবস্থা, যা মানুষের জীবন, সমাজ ও সম্পদের ক্ষতিসাধন করে। অন্যদিকে দূষণও পরিবেশের অস্বাভাবিক অবস্থা। দূষণ ও দুর্যোগ পরস্পর সম্পর্কিত। প্রাকৃতিক দুর্যোগসমূহ হচ্ছে- বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সুনামি, অতিবৃষ্টি ও অনাবৃষ্টি, নদীভাঙন প্রভৃতি। দূষণ সৃষ্টির প্রক্রিয়া ও এর প্রভাব অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের মতো ঘটনা সৃষ্টিকে ত্বরান্বিত করে। যেমন- বায়ুদূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে এবং ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের প্রকোপ বাড়ছে। আবার দুর্যোগের ফলে দূষণ ঘটে। যেমন- অগ্ন্যুৎপাত একটি প্রাকৃতিক দুর্যোগ। এর ফলে কার্বন মনোক্সাইড, সালফার ও অন্যান্য গ্যাস নির্গত হয়, যা পরিবেশ দূষিত করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
দুর্যোগের সাথে দূষণের সম্পর্ক নির্ণয় কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
