পারভেজের দেখা মানবসৃষ্ট দূষণ প্রযুক্তিগত উপায়ে প্রতিরোধ করা যায়- বিশ্লেষণ কর।
উত্তর: পারভেজের দেখা মানবসৃষ্ট দূষণটি হচ্ছে বায়ুদূষণ, যা প্রযুক্তিগত উপায়ে প্রতিরোধ করা যায়। প্রযুক্তিগত উপায়ে নিয়ন্ত্রণ। উপকরণের ব্যবহার করে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে। দূষণের উৎস স্থানে নিয়ন্ত্রণ উপকরণ ব্যবহারের মাধ্যমে, দূষক বস্তু এবং গ্যাসের বায়ুমন্ডলে নিক্ষেপণ হ্রাস করা হয়। এক্ষেত্রে অ্যারোসল এবং ক্ষতিকারক গ্যাস উৎস থেকে নির্গমনের পূর্বে শোষিত হয়। যেমন- ইলেকট্রিক পাওয়ার প্লান্টে ফিন্টার বা ছাকনি ব্যবহার করা হয়। পাওয়ার প্লান্টে চিমনির ধোঁয়ার মাধ্যমে নির্গত পার্টিকুলেট বা কণাবন্তু ফিল্টারের দ্বারা ঢেকে ধোঁয়াকে পর্যায়ক্রমিক কাপড়ের থলির মধ্যে দিয়ে চালনা করানো হয়। ফলে কণাবন্ধু খলি-ছাকনি দ্বারা পৃথকীকৃত হয়। ছোট শিল্পকারখানায় কণাবস্তুর নিয়ন্ত্রণে সাইক্লোন ব্যবহার করা হয়। সাইক্লোনে কণাবস্তু সমন্বিত বায়ুকে ধাতব চোঙের মধ্য দিয়ে চালনা করানো হয়। চোঙ অতিক্রম করার সময় চোঙের প্রাচীরের সঙ্গে কণাবস্তুর ধাক্কা লাগে। ফলে কণাবস্তু সাইক্লোনের নিচে অধঃক্ষিপ্ত হয়। এভাবে প্রযুক্তিগত উপায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ করা যেতে পারে
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
পারভেজের দেখা মানবসৃষ্ট দূষণ প্রযুক্তিগত উপায়ে প্রতিরোধ করা যায়- বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

