প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় 'ক' পর্যায়ের ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' পর্যায়টি হলো দুর্যোগের পূর্বপ্রস্তুতি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতির ভূমিকা অনস্বীকার্য। প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। এটি চিহ্নিত করতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কিছুটা হ্রাস করা যায়। কেননা চিহ্নিত এলাকায় আগে থেকেই কিছু পদক্ষেপ নিয়ে কাজ করলে দুর্যোগের ঝুঁকি কম হয়। এক্ষেত্রে দুর্যোগের পূর্বে দুর্যোগসংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করা হলে দুর্যোগের পরবর্তী কার্যক্রম সহজ হয়। তবে পরিকল্পনা এমনভাবে করা হয় যেন দুর্যোগের পরে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারে। প্রয়োজনে দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রহণ করা হয় যেন জনগোষ্ঠীর সম্পদ সঠিকভাবে সংরক্ষণ করা যায়। মোটকথা যেকোনো ধরনের দুর্যোগের আগে যদি পূর্বপ্রস্তুতি গ্রহণ করা যায় তাহলে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। এজন্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি গ্রহণের ভূমিকা অপরিসীম।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় 'ক' পর্যায়ের ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
