উদ্দীপকের বর্ণনামতে নদীতে স্নান করার দৃশ্যমান পার্থক্য মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের বর্ণনায় নদীতে স্নান করার দৃশ্যের পার্থক্যের মাধ্যমে পানি দূষণের বিষয়টি ফুটে উঠেছে। উদ্দীপকে লোকমান নৌপথে চাঁদপুর থেকে ঢাকায় আসার পথে অনেককে নদীতে স্নান করতে দেখে। কিন্তু ঢাকার পার্শ্ববর্তী নদীতে সে এরূপ দৃশ্য দেখতে পায় না। কেননা ঢাকার পার্শ্ববর্তী নদী বুড়িগঙ্গার পানি খুবই দূষিত। বুড়িগঙ্গার তীরে গড়ে উঠেছে অনেক ইট ভাটা ও কলকারখানা। এসব উৎস থেকে ময়লা ও রাসায়নিক বর্জ্য নদীতে মিশে পানি দূষণ ঘটায়। দেশের রাজধানী শহর ঢাকার গৃহস্থালি ময়লা ও বর্জ্য পদার্থ পয়ঃপ্রণালির মাধ্যমে নদীতে গিয়ে পড়ে এবং পানি দূষিত করে। কৃষিজমিতে ব্যবহৃত রাসায়নিক সার, কীটনাশক প্রভৃতি বৃষ্টির পানিতে ধুয়ে নদীতে গিয়ে মিশে। এসব দূষক উৎসই ঢাকার পার্শ্ববর্তী বুড়িগঙ্গা নদীর পানি দূষণে ক্রিয়াশীল। দীর্ঘ সময় ধরে এ দূষণ প্রতিরোধে কোনো কার্যকর পদক্ষেপও নেওয়া হয়নি। ফলে এ নদীর পানি এখন ঘন কালো বর্ণ ধারণ করেছে। পরিণতিতে এ পানিতে মানুষ গোসলও করে না। সুতরাং উদ্দীপকের নদীতে স্নান করার দৃশ্যমান পার্থক্য মূলত ভয়াবহ নদীদূষণের ইঙ্গিত বহন করে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনামতে নদীতে স্নান করার দৃশ্যমান পার্থক্য মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

