আমার এলাকায় নানা প্রক্রিয়ায় পরিবেশ দূষণ হয়। যেমন- বায়ু, পানি, মাটি, শব্দ, গন্ধ, বনভূমি ধ্বংস প্রভৃতি। উদ্দীপকের আলোকে আমার এলাকার পরিবেশ দূষণ প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-
বিভিন্ন প্রকার শিল্পকারখানা থেকে কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া গ্যাস, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস, তাপ-বিদ্যুৎকেন্দ্রের ছাই প্রভৃতি বায়ুদূষণ করে। অনেক সময় কলকারখানার দুর্ঘটনাজনিত কারণে পরিবেশ দূষণ হয়। কলকারখানার নির্গত দূষিত পানি নদীনালা প্রভৃতিতে মিশে পানি ও মাটি দূষিত করে। যানবাহনে জ্বালানি হিসেব ডিজেল, পেট্রোল, কয়লা, অকটেন প্রভৃতি ব্যবহৃত হয়। ফলে বায়ুতে সিসার অক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন কণা, সালফার ডাইঅক্সাইড ও অন্যান্য বিষাক্ত গ্যাস বায়ুদূষণের মাধ্যমে পরিবেশ দূষণ ঘটায়।
গাড়ির হর্ন, কলকারখানার শব্দ, বোমা- পটকার শব্দ প্রভৃতি এবং খোলা নর্দমার যত্রতত্র মলমূত্র ত্যাগ, রসায়ন শিল্প প্রভৃতি পরিবেশ দূষণ করে।