উদ্দীপকের 'খ' পর্যায়টি হলো পুনরুদ্ধার। প্রাকৃতিক দুর্যোগপরবর্তী সময়ে পুনরুদ্ধার পর্যায় শুরু হয়। এ স্তরে দুর্যোগ কবলিত এলাকাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়।
দুর্যোগে যেসব সম্পদ, মানুষ, পরিবেশ, সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো ইত্যাদির যে ক্ষতি হয়ে থাকে তা পুনর্নির্মাণের মাধ্যমে দুর্যোগপূর্ব অবস্থায় ফিরিয়ে আনাকে পুনরুদ্ধার বলে। পুনরুদ্ধার পর্যায়ে দুর্যোগ এলাকার মানুষের জন্য বিভিন্ন সংস্থা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্যালাইন, ভিটামিন, ওষুধপত্র ইত্যাদি সরবরাহ করা হয় যেন তারা ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে দ্রুত উদ্ধার পায়। সাধারণত পুনরুদ্ধার পর্যায়ে যেসব পুনর্বাসনমূলক কার্যক্রম গ্রহণ করা যায় তা হলো-দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা; ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য, পানীয়, ওষুধ ও সেবা প্রদান; ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক, প্রযুক্তিগত এবং অন্যান্য সাহায্য প্রদান; প্রয়োজনে বিদেশি সাহায্য-সহযোগিতা গ্রহণ; ক্ষতিগ্রস্তদের সহজ শর্তে ঋণ প্রদান করা এবং পূর্বে ঋণগ্রস্ত থাকলে ঋণ মওকুফ করা। পরিশেষে বলা যায়, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে।
এক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে পুনরুদ্ধারের মাধ্যমে মানুষকে দুর্যোগ পরবর্তী সময়ে পুনরুদ্ধার পর্যায়ের কার্যক্রমের প্রয়োজনীয়তা অপরিসীম।