উদ্দীপকে উল্লিখিত কর্মকাণ্ডগুলো পানিদূষণের মাধ্যমে সেতুদের পুকুর দূষিত করে।
সেতুদের পুকুরে এলাকার অনেক মানুষ গোসল করত, কাপড় কাচত ও গবাদিপশুদের গোসল করাত। এসব কর্মকান্ড পানি দূষণের অন্যতম কারণ। মানুষ ও গবাদিপশুর মলমূত্র এবং অন্যান্য ময়লা আবর্জনা পুকুরের পানিতে মিশে পুকুরের পানি দূষিত করে। এসব বর্জ্য পুকুরে পতিত হলে ব্যাকটেরিয়ার প্রভাবে অজৈব পদার্থে রূপান্তরিত হয়। ব্যাকটেরিয়াসমূহের এ ধরনের কার্যাবলিতে প্রচুর পরিমাণে অক্সিজেন খরচ হয়। ফলে পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়। যথেষ্ট অক্সিজেনের অভাবে পুকুরের মাছ ও অন্যান্য জলজ প্রাণী ধ্বংস হয়ে 'যায়।
এছাড়া কাপড়-চোপড় ধৌতকরণের সময় সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা হয়, যা পুকুরের পানিকে দূষিত করে।