উদ্দীপকে সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনার সাড়াদানের অন্তর্ভুক্ত।
দুর্যোগ ব্যবস্থাপনায় সাড়াদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ পরবর্তী অবস্থায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে যে বিশাল উদ্যোগ দরকার, সেজন্য সরকারি ও বেসরকারি সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক। এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো- ক্ষতিগ্রস্ত এলাকার জনগণকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া। ধ্বংসস্তূপের নিচ থেকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা। সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা। যেমন- এলাকার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ সাময়িক বন্ধ করা। এলাকার ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ এবং যত দ্রুত সম্ভব তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
পরিশেষে বলা যায়, উদ্দীপকের দুর্যোগে সরকার ও বেসরকারি সংস্থার সাড়াদানের কারণে দুর্যোগটি কাটিয়ে ওঠা সম্ভব হবে।