উদ্দীপকের 'খ' স্থানের পর্যায়ের সাথে 'সাড়াদান' এর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' স্থানের পর্যায়টি হলো পূর্বপ্রস্তুতি। নিচে পূর্বপ্রস্তুতির সাথে সাড়াদান এর পার্থক্য তুলে ধরা হলো। অতীতে দুর্যোগে সাড়াদান সম্পূর্ণ দুর্যোগ ব্যবস্থাপনা বলে ধরে নেওয়া হতো। কিন্তু বর্তমানে সাড়াদান প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার একটি অংশ ধরা যায়। দুর্যোগ শুরু হওয়ার পর তাই সাড়াদানের প্রয়োজন হয়। সাড়াদানের সময় অনেকগুলো কার্যক্রম সম্পাদন করা হয়। যেমন— অপসারণ, তল্লাশি ও উদ্ধার তৎপরতা, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম। বিপদগ্রস্ত মানুষ বন্যা বা ঘূর্ণিঝড়ে নিরাপদ আশ্রয়স্থলের খোঁজ না পেলে স্বেচ্ছাসেবক দল তল্লাশি চালিয়ে তাদেরকে একত্রিত করে। অর্থাৎ দুর্যোগে কী পরিমাণ মানুষ প্রাণ হারিয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কত, কী পরিমাণ জীবজন্তু মারা গেছে, সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কত প্রভৃতি নিরূপণও সাড়াদানের আওতাভুক্ত। এছাড়া ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হয় দুর্যোগ পরবর্তী সময়ে; যা সাড়াদান কার্যক্রমের অন্তর্ভুক্ত। অন্যদিকে, দুর্যোগ পূর্বপ্রস্তুতি বলতে দুর্যোগপূর্ব সময়ে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের ব্যবস্থাসমূহকে বোঝায়। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় যেসব পূর্বপ্রস্তুতি গ্রহণ করা যায় তা হলো— ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠী চিহ্নিতকরণ, দুর্যোগসংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, সম্পদ ব্যবস্থা নিশ্চিতকরণ প্রভৃতি। প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতিতে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী চিহ্নিতকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি চিহ্নিত করতে পারলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কিছুটা হ্রাস করা যায়। কেননা চিহ্নিত এলাকায় আগে থেকেই কিছু পদক্ষেপ নিয়ে কাজ করলে দুর্যোগের ঝুঁকি কম হয়। দুর্যোগের পূর্বে দুর্যোগসংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন করা হলে দুর্যোগপরবর্তী কার্যক্রম সহজ হয়। তাই পরিকল্পনা এমনভাবে করা হয় যেন দুর্যোগের পরে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী দ্রুত ক্ষতি কাটিয়ে উঠতে পারে। এছাড়া দুর্যোগ মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় সম্পদ ব্যবস্থা নিশ্চিত করা হয়। এটা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি হিসেবে গ্রহণ করা হয় যেন জনগোষ্ঠীর সম্পদ সঠিকভাবে সংরক্ষণ করা যায়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক দুর্যোগের প্রতিরোধ করা সম্ভব নয়; কিন্তু এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্ততি ও সাড়াদান উভয় গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি কার্যক্রমের মধ্যে ভিন্নতা রয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উদ্দীপকের 'খ' স্থানের পর্যায়ের সাথে 'সাড়াদান' এর পার্থক্য বিশ্লেষ…
উদ্দীপক

Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

