লোকমান-এর দেখা গ্রামীণ বসতির ধরনের বৈশিষ্ট্য লেখো।
উত্তর: লোকমান নদীর পাড়ে সারিবদ্ধ গ্রামীণ বসতি দেখতে পায়। যে বসতিগুলো পাশাপাশি অবস্থিত হয়ে একটি অবিচ্ছিন্ন সারি সৃষ্টি করে তাকে সারিবদ্ধ বসতি বলে। এ ধরনের বসতি কখনও কখনও ৫/৬ মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। একে রৈখিক বসতিও বলা হয়। এ ধরনের বসতির বৈশিষ্ট্য- i. এ ধরনের বসতি দীর্ঘ সময় নিয়ে গড়ে ওঠে। ii. সেবা সুবিধাসমূহ (বাজার, শিক্ষা) সুবিধাজনকভাবে গড়ে তোলা যায় না। iii. অধিবাসীদের সামাজিক যোগাযোগ গড়ে তোলা কঠিন হয়। বাংলাদেশের ছোট বড় সব নদীর তীরে এবং রেললাইন ও রাস্তার পাশে প্রধানত এ বসতি গড়ে উঠেছে। মৃতপ্রায় ব-দ্বীপ অঞ্চলে সারিবদ্ধ বসতি দেখা যায়। বরেন্দ্র অঞ্চলের নদীসমূহ খুব একটা সক্রিয় নয়। তাই নদীর দুই পাড়েই সারিবদ্ধ বসতি দেখা যায়। সিলেটের চা বাগান অঞ্চলে ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলেও সারিবদ্ধ বসতি গড়ে উঠেছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
লোকমান-এর দেখা গ্রামীণ বসতির ধরনের বৈশিষ্ট্য লেখো।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

