উদ্দীপকের শেষ বাক্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষ বাক্যটির সারমর্ম হলো প্রাকৃতিক গ্যাস ব্যবহারের ফলে একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় অন্য দিকে তেমনি কালো ধোঁয়ার হাত থেকে বায়ুদূষণ রোধ হয়। বাংলাদেশে ব্যাপক হারে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প ক্ষেত্রে এবং জ্বালানি ক্ষেত্রে ব্যাপকভাবে প্রাকৃতিক গ্যাসে ব্যবহার লক্ষ্য করা যায়। ফলে জ্বালানির কাজে ব্যবহৃত কাঠের বিকল্প হিসেবে গ্যাস অধিক গ্রহণযোগ্য। এর ফলে কাঠের ব্যবহার হ্রাস পায় যার ফলে বনজসম্পদ রক্ষা পায়। জ্বালানি হিসেবে কাঠ, কয়লার ব্যবহার অধিক হারে বায়ু দূষণ করে । কিন্তু প্রাকৃতিক গ্যাসের কোনো কালো ধোঁয়া নেই। ফলে প্রাকৃতিক গ্যাসের অধিক ব্যবহারের ফলে যেহেতু কাঠের ব্যবহার কম হয় তাই একদিকে যেমন বনজসম্পদ রক্ষা পায় এবং এতে কালো ধোঁয়া না থাকায় বায়ু দূষণ রোধ হয়। তাই বলা যায়, উদ্দীপকের শেষ বাক্যটি সঠিক।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যের তাৎপর্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

