দূষণ থেকে মুক্তির জন্য তোমার সুপারিশসমূহ বর্ণনা কর।
উত্তর: বাংলাদেশে নানাভাবে পরিবেশ দূষিত হচ্ছে। দূষণের ফলে নানা প্রকার সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এখনই দূষণ রোধের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দূষণ থেকে মুক্তির জন্য আমার সুপারিশসমূহ নিম্নরূপ- জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করতে হবে। বনভূমি সংহার হতে বিরত থাকতে হবে। তাপবিদ্যুতের পরিবর্তে জলবিদ্যুতের ব্যবহার বৃদ্ধির প্রয়াস নিতে হবে। অপ্রচলিত শক্তির ব্যবহার বৃদ্ধি করতে হবে। বনায়ন বৃদ্ধির প্রয়াস নিতে হবে। খোলাস্থানে পায়খানা, প্রস্রাব বন্ধ করে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা যাবে না। কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করতে হবে। কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে দূষণ নিয়ন্ত্রণের জন্য কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগ করতে হবে। উপরোউল্লিখিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে যথাসম্ভব দূষণমুক্ত রাখা সম্ভব।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
দূষণ থেকে মুক্তির জন্য তোমার সুপারিশসমূহ বর্ণনা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

