জাহিদের মতো উদাসীন লোকের কারণে কীরূপে পরিবেশ দূষিত হচ্ছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাহিদ একজন শিল্পপতি। কিন্তু তিনি শিল্প স্থাপনে পরিবেশের বিষয়ে কোনো পরিকল্পনা গ্রহণ না করায় শিল্প থেকে রাসায়নিক বর্জ্য পদার্থ ও বিষাক্ত গ্যাস পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলছে। একটি শিল্প স্থাপনে পরিবেশের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। কেননা শিল্প থেকে পর্যাপ্ত পরিমাণ দূষিত রাসায়নিক পদার্থ ও বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। এসব পদার্থ বায়ুমন্ডলে, মাটিতে কিংবা পানিতে মিশালে উক্ত উপাদানগুলো দূষিত হয়। বর্তমানে শিল্পের সংখ্যা ক্রমেই বাড়ছে। কিন্তু শিল্প স্থাপনে কোনো পরিকল্পনা গ্রহণ না করার কারণে উল্লিখিত দূষণগুলো প্রতিনিয়ত ঘটছে। যদি ঐসব শিল্প বর্জ্য পদার্থ রাখার জন্য নির্দিষ্ট একটি স্থানে গর্ত করে আবন্ধ রাখা হতো তাহলে দূষণ অনেক কম হতো। কিন্তু বেশিরভাগ শিল্পমালিকের উদাসীনতার কারণে প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ, বিষাক্ত গ্যাস, শিল্পবর্জ্য বাইরে নির্গত হচ্ছে এবং এতে মাটি, পানি ও বায়ু দূষিত হচ্ছে। যার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
জাহিদের মতো উদাসীন লোকের কারণে কীরূপে পরিবেশ দূষিত হচ্ছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

