'A [গণিত] , 'B [গণিত] ও 'C [গণিত] দূষণ তিনটি পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর?- নিজের ভাষায় বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রের 'A [গণিত] হচ্ছে বায়ুদূষণ, 'B [গণিত] হচ্ছে পানিদূষণ এবং 'C [গণিত] হচ্ছে তেজস্ক্রিয় দূষণ। উল্লিখিত তিনটি দূষণই পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব বয়ে আনে। বায়ুদূষণের ফলে ওজোনস্তরের ক্ষতি হচ্ছে। সূর্য থেকে বিভিন্ন ধরনের রশ্মি পৃথিবীতে আসতে থাকে সেক্ষেত্রে ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে আসতে ওজোনস্তর বাধা দেয়। ফলে প্রাণিকুল ও উদ্ভিদকুল উক্ত ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা পায়। কিন্তু বায়ুদূষণের কারণে ওজোনস্তর ক্ষয় হচ্ছে ফলে ক্ষতিকর রশ্মি পৃথিবীতে আসছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণিকুলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটছে, ফসল উৎপাদন হ্রাস পাচ্ছে, মানুষের বিভিন্ন ধরনের মারাত্মক রোগ-ব্যাধি দেখা দিচ্ছে। এছাড়া বায়ুদূষণের ফলে বায়ুবাহিত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে 'B [গণিত] অর্থাৎ পানিদূষণও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাববিস্তার করছে। যেমন- বন্যা, নদীভাঙনের ফলে পানি দূষিত হচ্ছে। এর ফলে মানুষ ও প্রাণিকুলের পানিবাহিত বিভিন্ন রেগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। তাছাড়া দূষিত পানি ব্যবহারে মাটি তার গুণাগুণ হারাচ্ছে। আবার, C অর্থাৎ তেজস্ক্রিয় দূষণের ক্ষতিকর প্রভাব কম নয়। শিল্পকারখানায়, বিদ্যুৎ কেন্দ্রে, পারমাণবিক অস্ত্র তৈরিতে তেজস্ক্রিয় মৌলের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে তেজস্ক্রিয় দূষণ প্রকট আকার ধারণ করছে। যেমন- জাপানে কয়েক বছর আগে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় মারাত্মকভাবে পানি দূষিত হয়েছে। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দুটি পারমাণবিক বোমা জাপানের দুটি শহরে ফেলা হয়েছিল তার দুর্ভোগ এখনও পোহাতে হচ্ছে। ঐ এলাকার মানুষগুলো বিভিন্ন ধরনের ত্বক ক্যানসার, চোখের রোগ প্রজন্মের পর প্রজন্ম বহন করছে। আবার ঐ দুটি এলাকায় এখনও কোনো শস্য জন্মায় না। কারণ হিসেবে বলা হয়েছে তেজস্ক্রিয় পদার্থের বিস্ফোরণে ঐ এলাকার মাটি মারাত্মকভাবে দূষিত হয়েছে। সুতরাং বলা যায় যে, প্রত্যেকটি দূষণই পরিবেশের ওপর কমবেশি ক্ষতিকর প্রভাব বয়ে আনে। যার ক্ষতিকর প্রভাব এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বয়ে চলে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
'A , 'B ও 'C দূষণ তিনটি পরিবেশের জন্য কতটুকু ক্ষতিকর?- নিজের ভাষ…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

