উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমিয়ে আনার ক্ষেত্রে তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকটির ইঙ্গিতকৃত প্রাকৃতিক দুর্যোগটি হলো বন্যা। এ দুর্যোগসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ক্ষতি কমিয়ে আনার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রশমন এবং দুর্যোগের পূর্বপ্রস্তুতি দুর্যোগ প্রক্রিয়ার মুখ্য উপাদান। দুর্যোগকে কার্যত মোকাবিলার লক্ষ্যে দুর্যোগপূর্ব সময়েই এর মূল কাজ সম্পন্ন করতে হয়। প্রাকৃতিক দুর্যোগকে সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব না হলেও এর 'ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে প্রতিরোধ কার্যক্রম সফলতা বয়ে আনতে পারে। দুর্যোগ প্রতিরোধের কাঠামোগত এবং অকাঠামোগত প্রশমনের ব্যবস্থা রয়েছে। কাঠামোগত প্রশমনের ক্ষেত্রে বিভিন্ন নির্মাণ কার্যক্রম, যেমন- বেড়িবাঁধ তৈরি, আশ্রয়কেন্দ্র নির্মাণ, পাকা ও মজবুত ঘরবাড়ি তৈরি, নদী খনন ইত্যাদি বাস্তবায়নকেই বোঝায়। আগে থেকে ঝুঁকিপূর্ণ অঞ্চল ও জনগোষ্ঠীকে চিহ্নিতকরণ, দুর্যোগসংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন, প্রাতিষ্ঠানিক কাঠামো, জরুরি অবস্থা মোকাবিলার জন্য প্রয়োজনীয় সম্পদের ব্যবস্থা নিশ্চিতকরণ, ড্রিল বা ভূমিকা অভিনয় এবং রাস্তাঘাট, যানবাহন, বেতার যন্ত্র ইত্যাদি দুর্যোগের পূর্বে প্রস্তুত রাখা। দুর্যোগের পর পরই উপযুক্ত সাড়াদানের প্রয়োজন হয়। পরিশেষে বলা যায়, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। একে মোকাবিলা করে আমাদের জীবন ও সম্পদকে রক্ষা করতে হবে এবং একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে হবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি কমিয়…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

