কাজলদের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কী ধরনের ব্যবস্থা দরকার? তোমার মতামত দাও।
উত্তর: কাজলদের পরিবার নদীভাঙনের শিকার। এর ফলে কাজলদের বসতবাড়ি ও এক খণ্ড জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। কাজলদের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে যে সমস্ত ব্যবস্থা দরকার তা নিচে দেওয়া হলো- নদীভাঙনের ফলে কাজলদের বসতবাড়ি, কৃষিজমি, গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই তাদের বসতবাড়ি পুনর্নির্মাণের ব্যবস্থা, পুনরায় কৃষিজমির ব্যবস্থা এবং আর্থিক সহযোগিতা প্রদান করতে হবে। কাজলদের কৃষিকাজ পুনরায় চালু করার জন্য তাদেরকে কৃষি ঋণের ব্যবস্থা করে দিতে হবে। পুনরায় যাতে নদীভাঙনে তাদের কোনো ক্ষতি না হয় সে ব্যবস্থা করতে হবে এবং নদীভাঙন ঠেকাতে নদীর উভয় তীরে বৃক্ষরোপণ করতে হবে। উপরিউক্ত কাজগুলো বাস্তবায়নের জন্য সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের সাহায্য গ্রহণ করা যেতে পারে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
কাজলদের পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে কী ধরনের ব্যবস্থা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

