কাজলদের পরিবার যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার তার কারণ উপস্থাপন কর।
উত্তর: কাজলদের পরিবার নদীভাঙনের শিকার। নদীভাঙন বলতে নদীর পানি প্রবাহের ফলে নদীর পাড় বা তীর ভাঙনকে বোঝায়। বাংলাদেশে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাতের দরুন অতিরিক্ত পানি এবং নদীর উজানের পানি প্রবলবেগে প্রবাহের ফলে নদীভাঙনের সৃষ্টি হয়। এছাড়া অনেক সময় ক্ষয়জনিত ফাটলের সৃষ্টি হলে তার প্রভাবেও নদীভাঙন হয়। জলবায়ুর পরিবর্তনের কারণে অতিরিক্ত বৃষ্টিপাত, শীত ঋতুতে অতিরিক্ত পানি প্রবাহিত হওয়ার সময় এর দ্বারা বাহিত শিলা ও বিভিন্ন রাসায়নিক দ্রব্যের উপস্থিতির কারণে নদীভাঙন দেখা দেয়। নদীর তীরের গাছ কাটার ফলে নদীর তীরের মাটি আলগা হয়ে পড়ে। ফলে নদীভাঙনের সৃষ্টি হয়। এছাড়া দুই বা ততোধিক নদীর মিলিত স্রোতের কারণে নদীভাঙন হয়ে থাকে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
কাজলদের পরিবার যে ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের শিকার তার কারণ উপস্থাপন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

