উক্ত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আলোচনা কর।
উত্তর: বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। কালের বিবর্তনে বুড়িগঙ্গা এখন একটি দূষিত নদীতে পরিণত। হয়েছে। বুড়িগঙ্গা নদীর এ সমস্যা সমাধানে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। বুড়িগঙ্গাকে বাঁচাতে নদীর তীরবর্তী ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ বন্ধ করতে হবে এবং যানবাহনের নির্গত বর্জ্য যাতে নদীর পানিতে না মিশে সেদিকে লক্ষ রাখতে হবে। শিল্পকারখানার রং, গ্রিজ, রাসায়নিক দ্রবা, উষ্ণ পানি ইত্যাদি যাতে নদীর পানিতে' না মিশে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবাসস্থলের বর্জ্য নদীর পানিতে না ফেলে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। বিভিন্ন উৎস থেকে দূষিত পানি 'শোধনকেন্দ্র' বা 'ট্রিটমেন্ট প্লান্ট' এ পাইপযোগে সরবরাহ করে এ কেন্দ্রগুলোতে ময়লা পানিকে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে আবর্জনা ও দূষণমুক্ত করার পর নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এছাড়া উক্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় সরকারি বেসরকারি পরিকল্পনা প্রণয়ন, পদক্ষেপ গ্রহণ এবং গবেষণা ও বাস্তবায়ন কার্যক্রম চালাতে হবে। তবেই আমাদের বুড়িগঙ্গা নদীর দূষণ রোধ সম্ভব হবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উক্ত সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? আলোচনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

