চিত্র ক ও খ একে অপরের সাথে সম্পর্কিত- বিশ্লেষণ কর
উত্তর: যচিত্র 'ক'-তে দূষণ দেখানো হয়েছে এবং 'খ'-তে প্রাকৃতিক দুর্যোগ দেখানো হয়েছে। দুর্যোগ ও দূষণ একে অপরের সাথে সম্পর্কিত। দূষণের ফলে দুর্যোগ সৃষ্টি হয়। যেমন- বায়ুদূষণের ফলে বিশ্ব উষ্ণায়ণ ঘটছে। এতে করে বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি দুর্যোগের প্রচণ্ডতা ও পরিমাণ বেড়ে গিয়েছে। আবার ঝড়, বন্যা, ভূমিকম্প, সাইক্লোন, আর্সেনিক সমস্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে এবং জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। ভূমিকম্প একটি প্রাকৃতিক দুর্যোগ, এতে হাজারো মানুষের প্রাণহানি ঘটে আবার ঘরবাড়ির ধ্বংসস্তূপ থেকে নির্গত বস্তুকণা, কার্বন-ডাইঅক্সাইড এবং অন্যান্য ক্ষতিকর গ্যাসসমূহ নিঃসৃত হয়ে বায়ুর স্বাভাবিক গুণাগুণ নষ্ট হয়, ফলে বায়ু দূষিত হয়। বাংলাদেশে ঘূর্ণিঝড় একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। এর ফলে উপকূলের বাড়িঘর, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠানসহ অন্যান্য সামাজিক কাঠামো এবং গাছপালা ধ্বংসস্তূপে পরিণত হয়, মানুষ ও জীবজন্তুর প্রাণহানি ঘটে। এই ঘূর্ণিঝড়ের সময় জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। এতে উপকূলের লবণাক্ত পানি পুকুর, খাল-বিলে প্রবেশ করে পানি দূষিত হয়। আবার লবণাক্ত পানির ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয়, মাটি দূষণের শিকার হয়। সুতরাং বলা যায়, প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন দূষণ সৃষ্টি করে। তাই দূষণ ও প্রাকৃতিক দুর্যোগ ওতপ্রোতভাবে জড়িত।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
চিত্র ক ও খ একে অপরের সাথে সম্পর্কিত- বিশ্লেষণ কর
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর

