উন্নয়নমূলক কর্মকান্ডে পরিবেশবান্ধব পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।"- বিশ্লেষণ কর।
উত্তর: পরিবেশবান্ধব বলতে যেকোনো ধরনের মানবীয় কর্মকাণ্ড পরিচালিত হবে কিন্তু পরিবেশের ওপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে না এমন একটি অবস্থাকে বোঝায়। বর্তমানে উন্নয়নমূলক কর্মকান্ডের পরিবেশবান্ধব পরিকল্পনা থাকা জরুরি। বিশেষ করে শিল্প স্থাপনে তা বেশি গুরুত্বপূর্ণ। কারণ, এসব শিল্প থেকে শিল্পবর্জ্য, বিষাক্ত রাসায়নিক পদার্থ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। যার ফলশ্রুতিতে বায়ুদূষণ ও পানিদূষণ সংঘটিত হচ্ছে এবং প্রচুর লোক মারা যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকল্পেও এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। একটি এলাকা উন্নত করতে গিয়ে বিভিন্ন স্থানে প্রবাহমান নদী বা খালের ওপর বাঁধ দিয়ে যোগাযোগ ব্যবস্থা করা হয় যার ফলে ঐ এলাকায় কৃষিকাজের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে অবকাঠামোগত উন্নয়নের ফলে পরিবেশ দূষণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন স্থানে খাল ভরাট করে বিভিন্ন ধরনের বহুতলবিশিষ্ট ভবন, ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। তবে এক্ষেত্রে গ্রামাঞ্চলের চেয়ে শহরাঞ্চলে বেশি। এছাড়া বর্তমানে উন্নয়ন কার্যক্রমগুলো পরিবেশবান্ধব না থাকায় অর্থাৎ মানুষ অসচেতন থাকায় বিশ্বব্যাপীই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে পরিবেশ আজ হুমকির মুখে পতিত হচ্ছে। বিশ্বব্যাপী শিল্পকারখানায় বর্জ্য নিঃসরণ দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে পারমাণবিক চুল্লির মাধ্যমে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পরিশেষে বলা যায়, উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য পরিবেশবান্ধব পরিকল্পনা অপরিসীম।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উন্নয়নমূলক কর্মকান্ডে পরিবেশবান্ধব পরিকল্পনার গুরুত্ব অপরিসীম।"- বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

