দুর্যোগ মোকাবিলায় সেমিনার কী প্রভাববিস্তার করবে তার ব্যাখ্যা দাও।
উত্তর: দুর্যোগ মোকাবিলার সেমিনার দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে প্রভাববিস্তার করবে। দুর্যোগ মোকাবিলা বলতে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ের কার্যক্রমকে বোঝায়। দুর্যোগের সময় জীবন, সম্পদ এবং পরিবেশের যে ক্ষতি হয়ে থাকে তা এড়ানো বা ক্ষতির পরিমাণ হ্রাস করা, প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে অল্প সময়ে সকল প্রকার ত্রাণ পৌছানো ও পুনর্বাসন নিশ্চিত করা এবং দুর্যোগপরবর্তী পুনরুদ্ধার কাজ ভালোভাবে সম্পন্ন করার জন্য করনীয় বা সার্বিক পরিকল্পনা সেমিনারের মাধ্যমে উঠে আসে। রাখীদের বাড়ি বরগুনা জেলার আমতলীতে। ২০০৭-এ সিডর তাদের এলাকায় ব্যাপক ক্ষতিসাধন করে। তাই ভবিষ্যতে যাতে তাদের এলাকার ক্ষয়ক্ষতি কম হয় তার লক্ষ্যে দুর্যোগ মোকাবিলার জন্য একটি বেসরকারি সংস্থা সেমিনারের আয়োজন করে। এর ফলে আমতলী এলাকার জনসাধারণের মধ্যে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার ইত্যাদি বিষয়ে জ্ঞান অর্জন করবে। উদ্দীপকের সেমিনারের ফলে গণসচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর ব্যাপারে প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করবে। তাই বলা যায় দুর্যোগ মোকাবেলায় সেমিনারের আয়োজন। মারাত্মকভাবে প্রভাব বিস্তার করবে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
দুর্যোগ মোকাবিলায় সেমিনার কী প্রভাববিস্তার করবে তার ব্যাখ্যা দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

