উদ্দীপকে উল্লিখিত দূষণরোধে কী কী বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে পানিদূষণের কথা বলা হয়েছে। উক্ত দূষণরোধে যেসব বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া যেতে পারে তা নিচে আলোকপাত করা হলো- শহর ও বন্দরের আবর্জনা ও নর্দমার জঞ্জালসমূহ নদী ও খালবিলে গড়িয়ে পড়ার আগে শোধন করতে হবে। জীবজন্তুর মৃতদেহ পানিতে পচে পানি যাতে দূষিত হতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। শিল্প ও কলকারখানার বর্জ্য পদার্থ পানিতে পড়ার আগেই তা দূষণমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক ও রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে হবে। তেলবাহী জাহাজ ও ট্যাংকার হতে তেল যাতে নদীতে না পড়ে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্লাস্টিক, পলিথিন, রবার ও অ্যাসবেস্টস যেখানে সেখানে না ফেলে গর্তে পুঁতে মাটি চাপা দিয়ে রাখতে হবে। শিল্পকারখানার বর্জ্য পদার্থ নিষ্কাশনের নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। আইনগত কঠোর ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে হবে। সুতরাং বলা যায়, উল্লিখিত বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করলে পানিদূষণের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পাওয়া যাবে বলে আমি মনে করি!
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দূষণরোধে কী কী বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া উচিত? বিশ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

