উদ্দীপকে উল্লিখিত দূষণ পরিবেশের ওপর কী বিরূপ ফেলছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে জাহিদের বেড়াতে আসা টঙ্গীর তুরাগ নদীর পানি দূষণের কথা বলা হয়েছে। উক্ত পানিদূষণ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাববিস্তার করছে।। তুরাগ নদীর পানিতে ঐ অঞ্চলের শিল্প কারখানা থেকে পরিত্যক্ত বিষাক্ত পদার্থ মিশে নদীর পানিকে বিষাক্ত করেছে যা মানবজীবনের. জন্য হুমকিস্বরূপ। অনেকেই ঐ নোংরা পানি দিয়ে থালাবাসন পরিষ্কার করছে যা পরবর্তীতে তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হবে। আবার অনেকে উক্ত নদীতে গোসল করছে। এতে তাদের ত্বকের ওপর সমস্যার সৃষ্টি হবে। তাছাড়া উক্ত দূষিত পানিতে কোনো প্রাণীর অস্তিত্ব টিকে থাকবে না যা বাস্তুসংস্থানের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। আবার উক্ত দূষিত পানি মাটির সংস্পর্শে থাকায় মাটিও দূষিত হচ্ছে। সর্বোপরি উক্ত দূষণের কারণে প্রাণী ও উদ্ভিদকুলের ওপর মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ছে। অর্থাৎ পরিবেশ অনেকটা হুমকির মুখে পড়ছে।
HSC Geography 2nd Paper অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · অধ্যায়-৯ : দূষণ ও দূর্যোগ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দূষণ পরিবেশের ওপর কী বিরূপ ফেলছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

