উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সমস্যার কারণসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সমস্যাটি হলো জনসংখ্যা সমস্যা। জনসংখ্য একটি দেশের সম্পদ হলেও মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি যেকোনো দেশের জন্য নেতিবাচক ফল বয়ে আনে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে। নিচে বাংলাদেশের জনসংখ্যার দ্রুত বৃদ্ধির কারণ হলো শিক্ষার অভাব, কুসংস্কার, বাল্যবিবাহ, বহুবিবাহ, জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কে অজ্ঞতা। শিক্ষার অভাবে মানুষের মাঝে কুসংস্কার বিরাজ করে। বৃদ্ধ বয়সে অবলম্বন মনে করে অধিক সন্তান জন্ম দেয়। আবার পুত্র সন্তানের প্রত্যাশায়ও অধিক সন্তানের জন্ম দেয়। তাছাড়া জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় আমাদের দেশে বাল্যবিবাহ ও বহুবিবাহের দ্বারা জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া আর্থিক সমস্যা, হতাশা, বেকারত্বের অভাবে বাংলাদেশে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতপূর্ণ সমস্যার কারণসমূহ বাংলাদেশের প্রেক্ষিতে ব্যাখ্য…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


