উদ্দীপকের প্রথমে ইঙ্গিতকৃত দেশটির উচ্চ জন্মহারের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ঐ উদ্দীপকে প্রথমে ইঙ্গিতকৃত দেশটি হলো বাংলাদেশ। বাংলাদেশের উচ্চ জন্মহারের কারণ ব্যাখ্যা করা হলো: ১. শিক্ষার অভাব ও নিরক্ষরতা: শিক্ষার অভাব, বিশেষ করে নারী শিক্ষার অভাব, জন্মহার বৃদ্ধির অন্যতম' প্রধান কারণ। গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে জনসংখ্যা বৃদ্ধি এর কুফল পরিবার পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সচেতনতার অভাব দেখা যায়। ২. বাল্যবিবাহ: বাংলাদেশে আইনগতভাবে ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে নিষিদ্ধ হলেও, গ্রামীণ দরিদ্র পরিবারগুলোতে বাল্যবিবাহের প্রবণতা এখনও বিদ্যমান। ৩. দারিদ্র্যতা: দরিদ্র পরিবারগুলোতে, বিশেষ করে কৃষিভিত্তিক সমাজে, বেশি সন্তানকে ভবিষ্যতের জন্য আয়ের উৎস হিসেবে দেখা হয়। ৪ . সামাজিক নিরাপত্তা: বয়স্ককালে বাবা-মায়ের দেখাশোনা করার জন্য সন্তানের ওপর নির্ভরতা দেখা যায়, বিশেষ করে উন্নয়নশীল দেশে যখন সরকারি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকে। ৫. সামাজিক কুসংস্কার: অনেক ধর্মপ্রাণ মানুষ মনে করেন সন্তান সৃষ্টিকর্তার দান এবং জন্ম নিয়ন্ত্রণ পাপ। ৬. পুত্রসন্তানের প্রত্যাশা: সমাজে পুত্রসন্তানের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা দেখা যায়। পুত্রসন্তান না হওয়া পর্যন্ত অনেকে সন্তান নিতেই থাকেন। উপরিউক্ত কারণগুলোর বাংলাদেশে উচ্চ জন্মহারের জন্য দায়ী।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের প্রথমে ইঙ্গিতকৃত দেশটির উচ্চ জন্মহারের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


