উদ্দীপকে দেশ-১ এ ইঙ্গিতকৃত অভিগমনের কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে দেশ-১ এ ইঙ্গিতকৃত অভিগমনটি হলো অভ্যন্তরীণ অভিগমন। নিচে অভ্যন্তরীণ অভিগমনের কারণ বর্ণনা করা হলো: একটি দেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে অভিগমন সংঘটিত হয় তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। এ ধরনের অভিগমনে দেশের একস্থান ছেড়ে অপরস্থানে বসবাস করার জন্য কোনো বাধাধরা নিয়ম নেই। এক্ষেত্রে আকর্ষণ ও বিকর্ষণ উপাদানসমূহ উৎসস্থলে ও গন্তব্যস্থলে উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে সাধারণত জনসংখ্যার অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে এ ধরনের অভিগমন হয়ে থাকে। একটি নির্দিষ্ট দেশের শহর বা গ্রামে জনসংখ্যার আধিক্য হলে স্থানটি ঘনবসতিতে পরিণত হয় এবং কর্মসংস্থানের অভাবের ফলে অন্য শহর বা গ্রামে অভিগমন করে। সাধারণত যেসব অঞ্চলে অধিক মজুরি বা বেতন পাওয়া যায় বা পর্যাপ্ত কর্মসংস্থান থাকে ঐসব অঞ্চলেই অভিগমন ঘটে থাকে। এছাড়াও রাজনৈতিক কারণ, শিক্ষাগত কারণ, চিকিৎসাসংক্রান্ত কারণে অভ্যন্তরীণ অভিগমন সংঘটিত হয়ে থাকে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে দেশ-১ এ ইঙ্গিতকৃত অভিগমনের কারণ বর্ণনা কর।
উদ্দীপক

Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

