উদ্দীপকের 'ক' অভিগমন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' অভিগমনটি হলো অভ্যন্তরীণ অভিগমন। নিচে অভ্যন্তরীণ অভিগমন ব্যাখ্যা করা হলো: রাষ্ট্রীয় সীমানার ভেতরে কোনো স্থান বা অঞ্চল থেকে কোনো 'ব্যক্তি বা ব্যক্তিবর্গ অপর কোনো নির্দিষ্ট অঞ্চল বা স্থানে গমন করাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। এ ধরনের অভিগমনে দেশের একস্থান ছেড়ে অপর স্থানে বসবাস করার জন্য কোনো নির্দিষ্ট বাধাধরা নিয়ম নেই। এক্ষেত্রে আকর্ষণ ও বিকর্ষণ উপাদানসমূহ উৎসস্থল ও লক্ষ্যস্থলসমূহ উভয়ই অন্তর্ভুক্ত থাকতে পারে। বাংলাদেশে অভ্যন্তরীণ অভিগমনের ধরন নিম্নোক্ত চার ধরনের হতে পারে। যথা: (ক) গ্রাম থেকে গ্রামে অভিগমন (খ) গ্রাম থেকে শহরে অভিগমন (গ) শহর থেকে গ্রামে অভিগমন (ঘ) শহর থেকে শহরে অভিগমন। উদ্দীপকে কুষ্টিয়া থেকে ঢাকা গমন শহর থেকে শহরে অভ্যন্তরীণ - অভিগমনকে বোঝানো হয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' অভিগমন ব্যাখ্যা কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

