উদ্দীপকের 'ক' ও 'খ' অভিগমনের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' অভিগমন হলো যথাক্রমে অভ্যন্তরীণ অভিগমন ও আন্তর্জাতিক অভিগমন। নিচে অভিগমন দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো: ১. অভ্যন্তরীণ অভিগমন একটি নির্দিষ্ট দেশের রাষ্ট্রীয় সীমার মধ্যে ঘটে থাকে। আন্তর্জাতিক অভিগমনে একটি দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। ২. অভ্যন্তরীণ অভিগমনে নির্দিষ্ট দেশের জনসংখ্যার পরিবর্তন ঘটে না কিন্তু আন্তর্জাতিক অভিগমনে উৎস ও গন্তব্য উভয় দেশেরই জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি ঘটে। ৩. আন্তর্জাতিক অভিগমনে উৎসস্থলে অর্থনৈতিক অগ্রগতির প্রভাব সুস্পষ্ট। অভ্যন্তরীণ অভিগমন রাষ্ট্রের সার্বিক উন্নতিতে এমন প্রভাব ফেলে না। ৪. আন্তর্জাতিক অভিগমনে নিজ দেশের সামাজিক বৈশিষ্ট্য কিছু ক্ষেত্রে ক্ষুণ্ণ হয়; অভ্যন্তরীণ অভিগমনে গ্রাম ও শহর এলাকার পার্থক্য কমে আসে। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই এ ধরনের অভিগমন হয় গ্রাম থেকে শহরে। সুতরাং বলা যায়, রাষ্ট্রীয় সীমা অতিক্রম করার কারণে আন্তর্জাতিক অভিগমনের সাথে অভ্যন্তরীণ অভিগমনের বৈশিষ্ট্যের পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' অভিগমনের বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

