উদ্দীপকে রাফান ও তিপামের অভিগমনের ভিন্নতা বিশ্লেষণ করো।
উত্তর: রাফান ও তিপামের অভিগমন যথাক্রমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিগমন । মানুষ কখনও কখনও একই দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অন্য কোনো স্থানে নিজ জেলার বাইরে বসবাস করে। আর এ ক্ষেত্রে উদ্দীপকের রাফানের অভিগমনটি অভ্যন্তরীণ অভিগমনের আওতায় পড়ে। যেহেতু সে শিক্ষার প্রয়োজনে গোপালগঞ্জ ছেড়ে ঢাকায় চলে এসেছে। অন্যদিকে তিপামের চীনে গমন আন্তর্জাতিক অভিগমন। মানুষ যখন এক দেশ হতে অন্য দেশে অভিগমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। অর্থাৎ একটি স্বাধীন দেশের লোক তার নিজ জন্মভূমি ছেড়ে যদি অন্য কোনো স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হয় তাহলে তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। এক্ষেত্রে তিপাম নিজ দেশ ত্যাগ করে উচ্চশিক্ষার জন্য চীনে আন্তর্জাতিক অভিগমন করে। অর্থাৎ তার অভিগমনের পেছনে আকর্ষণমূলক কারণ কাজ করেছে । সুতরাং, আমরা বলতে পারি একই আকর্ষণমূলক কারণে হলেও রাফান ও তিপামের অভিগমনে রয়েছে ব্যাপক ভিন্নতা ।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে রাফান ও তিপামের অভিগমনের ভিন্নতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


