বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি। উন্নয়নশীল বাংলাদেশের জন্য জনসংখ্যা বৃদ্ধি একটি বড় সমস্যা। বাংলাদেশ একটি ছোট দেশ হলেও এদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি এ প্রাকৃতিক সম্পদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি যেকোনো দেশের ভূমির ওপর প্রত্যক্ষ প্রভাব পড়ে।বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমিতে অধিক চাষাবাদ হচ্ছে, ফলে ভূমির উর্বরতা হ্রাস পাচ্ছে। অধিক ফলনের জন্য। মাত্রাতিরিক্ত সার, কীটনাশক ইত্যাদি ব্যবহারের ফলে মাটি দূষিত হয়ে পড়ছে। বনাঞ্চল এবং পাহাড় কেটে আবাদি ভূমি তৈরি করা হচ্ছে। এর ফলে ভূমি উন্মুক্ত হয়ে মাটির ক্ষয় বৃদ্ধি করছে। মানুষের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। জনসংখ্যার অতিরিক্ত বৃদ্ধি পানির ওপরও যথেষ্ট প্রভাব ফেলে। মাত্রাতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত ব্যবহারের ফলে বাংলাদেশের পানির ওপরও বিরূপ প্রভাব পড়ছে। কৃষিক্ষেত্রে, শিল্পকারখানা, বসতবাড়ি ইত্যাদিতে ব্যাপক হারে পানি ব্যবহারের ফলে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে। দৈনন্দিন খাবার হিসেবে এবং অন্যান্য কাজে পানি ব্যবহারের ফলে মাটির পানির স্তর নেমে গিয়ে মাটির তলদেশে লোনা পানি প্রবেশ করছে। যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। পানি যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারের ফলে এতে তেল ও বর্জ্য যুক্ত হচ্ছে। শিল্পক্ষেত্রে ব্যবহার করে এতে রং, গ্রিজ, রাসায়নিক দ্রব্য ইত্যাদি ক্ষতিকর পদার্থের মিশ্রণ ঘটানো হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূমি ও পানির অধিক ব্যবহার হয় এবং উভয়ই মারাত্মক দূষণের শিকার হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের ওপর ইঙ্গিতকৃত সমস্যার প্রভাব ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


