ইঙ্গিতকৃত দু'ধরনের অভিগমনের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রথম বাক্যে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে গমন করে যা অভ্যন্তরীণ অভিগমন এবং দ্বিতীয় বাক্যে তাদের বাবার মধ্যপ্রাচ্যে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্গত। নিচে এই দু'ধরনের অভিগমনের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো- যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়-বাণিজ্য, বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি প্রয়োজনে মানুষ একই দেশের ভেতর এক স্থান থেকে অন্যস্থানে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে, গ্রাম থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে অভিগমন উল্লেখযোগ্য। অপরপক্ষে, মানুষ যখন একদেশ হতে অন্যদেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। প্রধানত উচ্চশিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনের প্রত্যাশা যুদ্ধ বিগ্রহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে। তেমনি উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে আসে যা অভ্যন্তরীণ অভিগমনের পর্যায়ে পড়ে এবং তাদের বাবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে দেশের গন্ডি পেরিয়ে মধ্যপ্রাচ্যে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের পর্যায়ে পড়ে। বৈশিষ্ট্যগতভাবে এ দুই ধরনের অভিগমনও ভিন্ন।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
ইঙ্গিতকৃত দু'ধরনের অভিগমনের বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


