উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'খ' চিহ্নিত অঞ্চলটি হলো পার্বত্য চট্টগ্রাম। ভূপ্রকৃতিগত কারণে এ অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম। নিচে এর কারণ বিশ্লেষণ করা হলো- পার্বত্য চট্টগ্রাম ভূপ্রকৃতিগত বৈশিষ্টের কারণে অত্যন্ত দুর্গম। পর্বতময়তার জন্য এখানে কৃষিকাজ হয় না। ভূমির বন্ধুরতার জন্য এখানে সব ধরনের পরিবহন ব্যবস্থা অনুন্নত। উন্নত পরিবহন না থাকার কারণে এখানে শিল্প প্রতিষ্ঠান, ও বড় বড় ব্যবসায়িক কেন্দ্র গড়ে উঠে নি। তাই কর্মসংস্থানের সুযোগ কম। এছাড়া উন্নত শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, শপিংমল প্রভৃতি না থাকার জন্য এ অঞ্চলের জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন মানের। তাই স্থায়ীভাবে বসতি স্থাপনের জন্য এ অঞ্চলের গুরুত্ব কম। এক কথায় পার্বত্য চট্টগ্রামে ভূমির বন্ধুরতার জন্য জীবন ধারনের সব ধরনের সুযোগ সুবিধা কম। তাই এ অঞ্চলের জনসংখ্যার ঘনত্বও কম।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'খ' অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণ বিশ্লেষণ…
উদ্দীপক

Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


