উদ্দীপকে প্রথমে উল্লিখিত অভিগমনের ধরন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে প্রথমে উল্লিখিত ঘটনাটি হলো গ্রাম থেকে শহরে অভিগমন যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত। নিচে এর ধরণ ব্যাখ্যা করা হলো- পৃথিবীর উন্নত ও উন্নয়নশীল দেশের গ্রাম থেকে শহরে গমন ব্যাপকভাবে লক্ষ করা যায়। গ্রামীণ পরিবেশে কাজের সুযোগ-সুবিধা কম থাকায় মানুষ শ্রম দেওয়ার জন্য শহরে কাজের উদ্দেশ্যে গমন করে। আবার গ্রামীণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষা আর শিক্ষিত বেকাররা চাকরির আশায় শহরে স্থানান্তরিত হয়। উন্নত শিক্ষা, চিকিৎসা, বাসস্থান প্রভৃতি কারণে শহর জীবনযাত্রায় আকৃষ্ট হওয়াসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক পরিপ্রেক্ষিতে মানুষ গ্রাম থেকে শহরে গমন করে। এছাড়া ব্যবসায়-বাণিজ্যের জন্য প্রায়শই গ্রাম থেকে মানুষ শহরে অভিগমন করে। তেমনি উদ্দীপকে সুমি ও তার ভাই উচ্চ শিক্ষার জন্য গ্রাম থেকে ঢাকা শহরে গমন করেছে যা অভ্যন্তরীণ অভিগমনের অন্তর্ভুক্ত গ্রাম থেকে শহরে অভিগমনের পর্যায়ে পড়ে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে প্রথমে উল্লিখিত অভিগমনের ধরন ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


