উদ্দীপকে 'খ' দেশসমূহের বয়স-লিঙ্গ কাঠামো ক-এর অনুরূপ আনতে গৃহীত পদক্ষেপসমূহ বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে 'ক' ও 'খ' এ যথাক্রমে উন্নত ও উন্নয়নশীল দেশের বয়স- লিঙ্গ কাঠামো লেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। উন্নত দেশসমূহে জন্মহার ও মৃত্যুহার উভয়ই কম। অন্যদিকে অনুন্নত দেশে মৃত্যুহার কম থাকলেও জন্মহার অনেক বেশি। এছাড়াও 'ক' ও 'খ' দেশগুলোতে নারী-পুরুষের অনুপাত, কর্মক্ষম ও নির্ভরশীল জনসংখ্যার অনুপাত প্রভৃতিতে তারতম্য দেখা যায়। তাই চিত্রে- 'খ' দেশসমূহের বয়সলিঙ্গ কাঠামো 'ক' এর অনুরূপ আনতে নিম্নলিখিত পদক্ষেপগুলো নেয়া যেতে পারে। উন্নয়নশীল দেশসমূহ তাদের জনসংখ্যার পরিমাণ ও বৃদ্ধির হার হ্রাস করার জন্য কিছু নীতি গ্রহণ করতে পারে। এক্ষেত্রে জনসংখ্যা সংকোচন প্রধানত দুইভাবে কার্যকর করা যেতে পারে। যেমন- ১। জন্মহার হ্রাস করার মাধ্যমে এবং ২। উদ্বাস্তু আগমন বন্ধ অথবা বহির্গমন বৃদ্ধি করে। প্রকৃতপক্ষে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যতীত কোনো দেশের জন্মহার হ্রাস করা সম্ভব নয়। সামাজিক-অর্থনেতিক উন্নয়ন হলে কোনো দেশের জন্মহার স্বাভাবিকভাবেই হ্রাস পায়। এছাড়া জন্মনিয়ন্ত্রণ কর্মসূচির ব্যাপক প্রচার ও জন্মনিয়ন্ত্রণের সামগ্রীসমূহ জনসাধারণের নিকট সহজলভ্য করা প্রয়োজন। এ ছাড়াও অন্যান্য আরও কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে: ১। আইন করে বিবাহের বয়স বৃদ্ধি করা। ২। সন্তান সংখ্যা সীমিত রাখার জন্য জনগণের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আইন প্রণয়ন করা। ৩। সামাজিক, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা। ৪। মহিলাদের জন্য অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। ৫। বৃদ্ধ বয়স, সংকট ও দুর্দশার সময়ে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা। উপরিউক্ত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে উন্নয়নশীল এবং অনুন্নত দেশসমূহ তাদের জনসংখ্যাকে একটি স্থিতিশীল অবস্থায় রাখতে সক্ষম হবে। এ অবস্থায় 'খ' দেশগুলোর বয়স-লিঙ্গ কাঠামো 'ক'- এর অনুরূপ হবে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে 'খ' দেশসমূহের বয়স-লিঙ্গ কাঠামো ক-এর অনুরূপ আনতে গৃহীত পদক্…
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


