'B [গণিত] ও 'C [গণিত] অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ করো।
উত্তর: মানচিত্রে 'C [গণিত] ও 'B [গণিত] যথাক্রমে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নির্দেশ করে। এ দুই অঞ্চলে জনসংখ্যার ঘনত্বে বেশ তারতম্য রয়েছে। এর পিছনে প্রাকৃতিক ও সামাজিক কারণ ক্রিয়াশীল। সমুদ্রতীরবর্তী চট্টগ্রাম অঞ্চলে বেশ বিস্তৃত সমভূমি (তীর ভূমি) রয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বন্ধুর ভূপ্রকৃতির অঞ্চল। উঁচু পার্বত্য এলাকায় মানুষের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর বলে জনসংখ্যার ঘনত্ব সেখানে অনেক কম। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের জলবায়ু সমুদ্র সান্নিধ্যের কারণে অপেক্ষাকৃত দূরবর্তী ও উঁচু পার্বত্য চট্টগ্রাম হতে আরামদায়ক। ফলে চট্টগ্রাম অঞ্চলে অধিক জনঘনত্ব দেখা যায়। সমুদ্রের সুবিধাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে বাংলাদেশের সর্ববৃহৎ এবং প্রধানতম সমুদ্র বন্দর গড়ে উঠেছে। বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক শিল্পায়ন ও নগরায়ন ঘটেছে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে। শিক্ষা, চিকিৎসা, সেবা সুবিধাও এখানে অনেক বেশি। তাই স্বাভাবিকভাবেই এখানে জনঘনত্ব বৃদ্ধি পেয়েছে। অথচ পার্বত্য চট্টগ্রাম এদিক দিয়ে অনেক পিছিয়ে। সেখানে যোগাযোগ ও পরিবহনও কষ্টসাধ্য। তাই বনজ সম্পদে বেশ সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সেখানে বাণিজ্যের প্রসার ঘটতে পারে নি এবং স্বাভাবিকভাবেই এ অঞ্চলে জনঘনত্ব কম। সুতরাং উপরের আলোচনা থেকে স্পষ্ট যে, নানা প্রাকৃতিক ও সাংস্কৃতিক কারণ অনুকূল না হওয়ায় চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জনঘনত্বে ব্যাপক পার্থক্য সৃষ্টি হয়েছে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
'B ও 'C অঞ্চলের জনসংখ্যার ঘনত্বের তারতম্যের কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


