উদ্দীপকের আলোকে 'ক' দেশসমূহের জনসংখ্যার জনমিতিক উপাদান ব্যাখ্যা করো।
উত্তর: চিত্র 'ক' এ উন্নত বিশ্বের দেশ সমূহের জনমিতিক উপাদান দেখানো হয়েছে। জনমিতিক উপাদান বলতে কোনো দেশের বয়স কাঠামো, উৎপাদনশীলতা, জন্মহার, মৃত্যুহার, লিঙ্গ অনুপাত প্রভৃতিকে বোঝানো হয়। উপরিউক্ত উপাদানগুলোর ভারসাম্যপূর্ণ অবস্থানের কারণেই একটি দেশের উন্নত বা অনুন্নত হওয়া নির্ভর করে থাকে। 'ক' তথা উন্নত দেশসমূহের চিত্রটি লক্ষ করলে দেখা যায় যে, চিত্রটির নিম্ন ও উপরের দিক কম প্রশস্ত এবং এর মাঝামাঝি অংশটি তুলনামূলক প্রশস্ত বা স্ফীত। অর্থাৎ চিত্রটির ভূমি কম প্রশস্ত, মাঝের দিকে প্রশস্ততা বৃদ্ধি পেয়ে উপরের দিকে আবার হ্রাস পেয়েছে। সুতরাং বলা যায় যে, এ অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে এবং জনসংখ্যা তুলনামূলক স্থিতিশীল। উন্নত দেশসমূহে নারী ও পুরুষের শতকরা বৃদ্ধির হারে খুব বেশি পার্থক্য দেখা যায় না। এখানে নির্ভরশীল জনসংখ্যার (১৮ বছরের নিচে এবং ৬৫ বছরের উর্ধ্বে) হার কম এবং কর্মক্ষম জনসংখ্যার (১৮ থেকে ৬৫ বছর) পরিমাণ অনেক বেশি। ফলে দেশের অর্থনৈতিক কার্যাবলিতে তারা যথেষ্ট অবদান রাখতে পারে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকের আলোকে 'ক' দেশসমূহের জনসংখ্যার জনমিতিক উপাদান ব্যাখ্যা করো।
উদ্দীপক

Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


