উদ্দীপকে আনিকার বসবাসকৃত এলাকা হলো ঢাকা মহানগরী। উক্ত এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করা
হলো-
সামাজিক নিয়ামক যেসব অঞ্চলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কর্মক্ষেত্রের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকবে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হবে। মানুষ তার মৌলিক চাহিদাকে উন্নত করার জন্য কর্মসংস্থানের সুযোগ খোঁজে। ঢাকা মহানগরীতে এরকম সুযোগ-সুবিধা বেশি বলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।
সাংস্কৃতিক নিয়ামক আধুনিক যুগে শিক্ষা, সংস্কৃতি মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা বিকাশের সুযোগ যেসব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকা মহানগরীতে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয় বলে পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশের অন্যান্য জেলা হতে এখানে ভর্তি হয়। এতে করে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়।
অর্থনৈতিক নিয়ামক: যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং যেসব অঞ্চলে অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকা মহানগরীতে বাংলাদেশের সব ধরনের অফিসের সদর দপ্তর অবস্থিত বলে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বসবাস করেন। বিপুল জনগোষ্ঠীর ঢাকা মহানগরীতে যাতায়াতের জন্য পরিবহনে নিয়োজিত ড্রাইভার, হেলপার, কনডাক্টর প্রভৃতি সেবা দিয়ে থাকে। এ এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় শিল্প, হাসপাতাল প্রভৃতি রয়েছে বলে এখানে অনেক মানুষের সমাগম ঘটে।
সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত কারণে ঢাকা মহানগরীর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।