উদ্দীপকে 'ক' দ্বারা বাংলাদেশের রাজধানী ঢাকাকে বুঝানো হয়েছে এবং 'খ' দ্বারা রংপুর বিভাগের সীমান্তবর্তী জেলা দিনাজপুর ও ঠাঁকুরগাঁও জেলাকে বুঝানো হয়েছে। নিচে সে সম্পর্কে আলোচনা করা হলো-
ঢাকার জনসংখ্যার ঘনত্ব অধিক হওয়ার প্রভাব বিস্তারকারী নিয়ামকগুলোর মধ্যে ভূ-প্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, পানি, খনিজ, উন্নত শিক্ষাব্যবস্থা, অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ, উন্নত পরিবহন ব্যবস্থা, দেশের সব জেলার সাথে সংযোগ প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া ব্যবসায় বাণিজ্য, জলবায়ু, উন্নত চিকিৎসা প্রভৃতি অনুকূল থাকায় ঢাকা সবার আকর্ষণীয় এবং এ কারণে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।
অন্যদিকে রংপুর বিভাগের সীমান্ত জেলার ভূ-প্রকৃতিগত অবস্থা বস্তুর প্রকৃতি, জলবায়ু, প্রতিকূলে, হওয়ায়, সব ধরনের খাদ্য শস্য উৎপন্ন করা যায় না। এছাড়া সীমান্তবর্তী হওয়ায় অন্য দেশ হতে সীমান্তে সংঘর্ষ হয় এবং এতে জনগণ সেখানে বাস করতে চায় না। তাছাড়া হিমালয় পর্বত হতে হিমশীতল বায়ু এ অঞ্চলে বেশি প্রবাহিত হয় এবং প্রচণ্ড শীত অনুভূত হয়। যার কারণে জনসংখ্যা কম। আর ও উল্লেখ্য যে, এখানে কোনো কর্মসংস্থান না থাকায় মানুষ এ অঞ্চল হতে অন্য অঞ্চলে অভিগমন করে থাকে। ফলে জনসংখ্যার ঘনত্ব তুলনামূলক কম।
সুতরাং বলা যায় যে, উপরিল্লিখিত কারণে বাংলাদেশের দুটি অঞ্চলে জনসংখ্যার ঘনত্বের তারতম্য পরিলক্ষিত হয়।