উদ্দীপকে থমসনের জনসংখ্যার অবস্থান তত্ত্বের প্রথম এবং তৃতীয় পর্যায়ের কথা বলা হয়েছে। উক্ত দুটি পর্যায়ের মধ্যকার বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-
প্রথম পর্যায় হলো অনুন্নত কৃষি প্রধান ও আদিম সমাজের বৈশিষ্ট্য বহন করে। অন্যদিকে ৩য় পর্যায় হলো উন্নত শিল্পযুগ ও আধুনিক যুগের বৈশিষ্ট্য বহন করে।
১ম পর্যায়ে অপুষ্টি, মহামারী, দুর্ভিক্ষ যুদ্ধ এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুহার বৃদ্ধি পায়। অন্যদিকে ৩য় পর্যায়ে অর্থনৈতিক দিক দিয়ে উন্নত এবং চিকিৎসা ব্যবস্থা আধুনিক হওয়ায় মৃত্যুহার কম।
১ম পর্যায়ে কম বষয়ে বিবাহ, মৃত্যুর আশঙ্খায় অতিরিক্ত সন্তান জন্ম, সামাজিক কুসংস্কার, দ্রুত বিবাহ প্রভৃতি কারণে জন্মহার বেশি। অন্যদিকে ৩য় পর্যায়ে সচেতনতার কারণে জন্মহার কম।
সুতরাং বলা যায় যে, প্রথম পর্যায় ও ৩য় পর্যায় দুটিতে সম্পূর্ণ। বিপরীত অবস্থা বিরাজ করে। প্রথম পর্যায় অর্থনৈতিক দিক থেকে অনুন্নত এবং জীবনযাত্রার মান উন্নত হওযায় জন্মহার ও মৃত্যুহার কম। তাই বলতে পারি দুটি পর্যায়ে জনমিতিক বৈশিষ্ট্যের বিপরীত অবস্থা বিরাজ করে।