'ক' ও 'খ' অঞ্চলদ্বয় হলো যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রাম অঞ্চল। ভূপ্রকৃতি বিবেচনায় এ দুটি অঞ্চলের মধ্যে তারতম্য লক্ষ করা যায়। নিচে ক ও খ অঞ্চলের জনসংখ্যা বণ্টনের তারতম্য ব্যাখ্যা করা হলো-
রাজশাহী অঞ্চলটি সমভূমি এবং কৃষি উপযোগী মৃত্তিকা বিদ্যমান। সমতল ভূমির কারণে এ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো। তাই এ অঞ্চলে জনসংখ্যা বেশি। রাজশাহী অঞ্চল বা বিভাগে মোট জনসংখ্যা ২.৩,৫৩,১১৯ জন এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি. এ ১১২১ জন। অন্যদিকে চট্টগ্রামের মোট জনসংখ্যা ৩.৩২.০২,৩২৬ জন এবং ঘনত্ব ৯৭৯ জন।
আয়তনে বড় হওয়ায় কারণে জনসংখ্যা বেশি হলেও ঘনত্ব রাজশাহী অঞ্চলের তুলনায় কম। কারণ চট্টগ্রাম অঞ্চলের প্রায় বেশিরভাগ এলাকাই পর্বতময়। বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ি এই তিন পর্বতময় অঞ্চলে চট্টগ্রাম বিভাগেই পড়েছে। তাই বাণিজ্যিক রাজধানী - হওয়ায় চট্টগ্রাম শহরে বহু লোকের বসবাস হলেও সামগ্রিকভাবে এ অঞ্চলে জনসংখ্যায় ঘনত্ব কম।
তাই বলা যায় যে, ভূপ্রকৃতিগত ভিন্নতার জন্যই রাজশাহী অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব চট্টগ্রাম অঞ্চল থেকে বেশি।