উদ্দীপকে রাকিবের অভিগমনটি হলো অভ্যন্তরীণ এবং তার ভগ্নীপতির অভিগমনটি হলো আন্তর্জাতিক অভিগমন। এ দুই ধরনের অভিগমনের মধ্যে তুলনামূলক আলোচনা করা হলো-
যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় 1 অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে অন্যতম। শহর থেকে শহরে প্রায়শই স্থানান্তর বা অভিগমন হয়ে থাকে। নতুন চাকরি, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে মানুষজন শহর থেকে অন্য শহর বা জেলা শহরে বা থানা শহরে অভিগমন করে। উচ্চশিক্ষা ও - কারিগরি শিক্ষা গ্রহণের লক্ষ্যে অনেক ছাত্রছাত্রী এক শহর থেকে অন্য শহরে অভিগমন করে। আবার অনেক ক্ষেত্রে সামাজিক জীবনে বৈবাহিক সম্পর্কের কারণেও এ ধরনের অভিগমন ঘটে থাকে।
অপরদিকে, মানুষ যখন একদেশ হতে অন্যদেশে অভিগমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। অর্থাৎ একটি স্বাধীন দেশের লোক তার নিজ জন্মভূমি ছেড়ে যদি অন্য কোনো স্বাধীন দেশে বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হয় তাহলে তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। এক্ষেত্রে দেশের রাজনৈতিক সীমা অতিক্রম করতে হয়। দুটি কারণে মানুষ আন্তর্জাতিক অভিগমন করে। বৃত্তি, শিক্ষা, উন্নত জীবন, চিকিৎসা, ভ্রমণ এগুলো হলো আকর্ষণমূলক কারণ এবং রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ-বিগ্রহ, গবেষণার অভাব, সংখ্যা লঘু নির্যাতন, রাজনৈতিক পট পরিবর্তন প্রভৃতি আন্তর্জাতিক অভিগমনের বিকর্ষণমূলক কারণ।