উদ্দীপকে রাজিবের বড় ছেলে রজবের বিদেশ গমন আন্তর্জাতিক অভিগমন এবং রাজিবের পরিবারসহ ঢাকায় গমন অভ্যন্তরীণ অভিগমনের পর্যায় পড়ে। নিচে তা বিশ্লেষণ করা হলো-
যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়-বাণিজ্য, বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি প্রয়োজনে মানুষ একই দেশের ভেতর একস্থান থেকে অন্যস্থানে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে, গ্রাম থেকে শহরে, গায় থেকে গ্রামে অভিগমন উল্লেখযোগ্য।
অন্যদিকে, মানুষ যখন একদেশ হতে অন্যদেশে গমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। প্রধানত উচ্চশিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনের প্রত্যাশা যুদ্ধবিগ্রহসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে।
তেমনি উদ্দীপকে রাজিবের ছেলে রজব কর্মসংস্থানের উদ্দেশ্যে সৌদি আরব যায়। যেহেতু এটা দেশের সীমানা পেরিয়ে গেছে তাই ধরন অনুযায়ী তা আন্তর্জাতিক অভিগমন এবং রাজিবের বাড়ি নদী ভাঙনে পড়লে তারা সপরিবারে ঢাকায় চলে আসে। যেহেতু এটা দেশের সীমানার ভেতর তাই এটি অভ্যন্তরীণ অভিগমন।