উদ্দীপকে প্রেক্ষাপট-১ ও ৩ এর উপাদানগুলো হলো যথাক্রমে জনসংখ্যার ঘনত্ব এবং কর্মক্ষম ও নির্ভরশীল জনগোষ্ঠী। 'ক' দেশ অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষিতে এসব উপাদান কীরূপ প্রভাব ফেলবে তা নিচে ব্যাখ্যা করা হলো-
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। এই উন্নয়নশীল দেশে অতিরিক্ত জনসংখ্যা একটি বড় সমস্যা। এর ফলে প্রাকৃতিক ও অর্থনৈতিক সকল উপাদান যেমন- বাসস্থান, আবাদি জমি, পরিবহন, খাদ্য, বস্ত্র ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। অন্যদিকে জনসংখ্যার চাপে বিশেষ করে শহর অঞ্চলে জীবনমানে বিশৃঙ্খলা দেখা দেয়। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা প্রভৃতি মৌলিক সমস্যার ওপরও নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া বায়ুদূষণ, পানিদূষণসহ সকল ধরনের দূষণ বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধি পেলে বেকারত্বও বাড়ে এবং মানুষের অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। ফলে নির্ভরশীল মানুষ ব্যাপকভাবে বৃদ্ধি পায় যা দেশের জন্য বোঝাস্বরূপ। অন্যদিকে বহুল জনসংখ্যার কারণে প্রশিক্ষিত ও দক্ষ লোকেরও বিকাশ ঘটে এবং শিক্ষার হার বৃদ্ধি পাওয়ায় কর্মক্ষম মানুষও বেড়ে যায়। ফলে দেশের প্রবৃদ্ধি বৃদ্ধি পায়।