রাফানের গোপালগঞ্জ ছেড়ে ঢাকায় বসবাস করাকে অভ্যন্তরীণ অভিগমন বলা হয়। তার এ অভিগমন আকর্ষণমূলক কারণে ঘটেছে।
মানুষ যখন নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। আর এ ক্ষেত্রে রাফানের অভিগমনটি অভ্যন্তরীণ অভিগমনের আওতায় পড়ে। মানুষ প্রায়ই এক শহর থেকে অন্য শহরে স্থানান্তর বা অভিগমন করে থাকে কোনো নতুন চাকরি, ব্যবসা-বাণিজ্য, বৈবাহিক সম্পর্ক কিংবা শিক্ষার প্রয়োজনে। এ ধরনের কারণকে আকর্ষণমূলক কারণ বলে।
উদ্দীপকে রাফান উচ্চশিক্ষার প্রয়োজনে নিজ জেলা গোপালগঞ্জ ছেড়ে ঢাকায় চলে এসেছে। সেহেতু বলা যায়, আকর্ষণমূলক কারণে রাফানের অভ্যন্তরীণ অভিগমন ঘটেছে।