কোন ঘটনার প্রেক্ষাপটে 'খ' অভিগমনটি হয়েছে? এ ধরনের অভিগমন কী কী কারণে হয়ে থাকে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বলা হয়েছে করোনার সময় শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক অভিগমন হয়েছে। আন্তর্জাতিক অভিগমনের কারণসমূহ আলোচনা করা হলো- দুটি কারণে আন্তর্জাতিক অভিগমন হয়ে থাকে। যথা- আকর্ষণজনিত কারণ এবং বিকর্ষণজনিত কারণ। আলোচ্য উদ্দীপকে আবুল ফজল সাহেবের বিদেশ যাওয়ার কারণ হিসেবে এটি বিকর্ষণজনিত কারণের আওতায় পড়ে। যেসব কারণে স্বদেশ ত্যাগ করে বিদেশ যাওয়ার জন্য বাধ্য করে তোলে তাকে বিকর্ষণজনিত কারণ বলে। উক্ত কারণগুলো হলো- বৃত্তি ও চাকরির অভাব; রাজনৈতিক অস্থিতিশীলতা; যুদ্ধবিগ্রহ, দেশ বিভাগ; স্বদেশে উচ্চতর শিক্ষা ও গবেষণার অভাব; রাজনৈতিক পট পরিবর্তনে নিষ্পেষিত হওয়ার আশঙ্কা; ধর্মীয় দিক হতে সংখ্যালঘু হয়ে পড়লে নিরাপত্তার অভাববোধ। প্রাকৃতিক দুর্যোগ এবং রোগব্যাধির কারণে অন্যত্র গমন। আলোচ্য আবুল ফজল সাহেবের বিদেশ গমন মূলত বিকর্ষণজনিত কারণের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হয়।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
কোন ঘটনার প্রেক্ষাপটে 'খ' অভিগমনটি হয়েছে? এ ধরনের অভিগমন কী কী কারণ…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


