মানচিত্রে [গণিত] চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের মানচিত্রের [গণিত] অঞ্চল বলতে ঢাকা মহানগরীকে বোঝানো হয়েছে। উক্ত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ বিশ্লেষণ করা হলো- ঢাকা বাংলাদেশের রাজধানী। এখানে বাংলাদেশের সব জেলা থেকে বিভিন্ন কর্মকান্ডের জন্য লোক আসে। বাংলাদেশের সকল কিছুর সদর দপ্তরগুলো ঢাকাতে অবস্থিত। স্বভাবতই বিভিন্ন কাজে তারা ঢাকাতে আগমন করে। এতে সেখানে স্বাভাবিকের চেয়ে বেশি হয়। এছাড়া ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়ে পড়াশোনা করে। এতে এই লক্ষ লক্ষ শিক্ষার্থীদের ঢাকায় অবস্থানের কারণে জনসংখ্যা বেড়ে যায়। ঢাকায় বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব শিল্প প্রতিষ্ঠানেও লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থানে নিয়োজিত রয়েছে যাদের অবস্থানও ঢাকা মহানগরীতে। এতে করে জনসংখ্যার ঘনত্ব ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বিভিন্ন শিক্ষার্থীরা উচ্চ ডিগ্রি লাভ করতে কোচিং এ ভর্তি হতে ঢাকা শহরে চলে আসে। এতে করে উক্ত শহরে জনসংখ্যা বেড়ে চলে। ঢাকা শহরে বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও, ব্যক্তিগত অফিস প্রভৃতি থাকায় এখানে কর্মের কারণে মানুষ ঢাকায় বসবাস করে। এতে করে জনসংখ্যা বৃদ্ধি পায়। ঢাকা মহানগরীতে নাগরিকদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য পরিবহন, দোকানপাট, স্বাস্থ্যখাত, পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীসহ সব ধরনের সেক্টরে নিয়োজিত লক্ষ লক্ষ মানুষ তাদের বসতি গড়ে তোলে। এসব কারণে ঢাকা মহানগরীকে জনসংখ্যার ঘনত্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে থাকে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
মানচিত্রে চিহ্নিত অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ বিশ্লেষণ কর।
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


