উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অভিগমনটি উৎস দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভূমিকা পালন করে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ২য় অভিগমনটি অর্থাৎ আলমগীর মিয়া নিজ দেশ তথা উৎস ভূমি থেকে মধ্যপ্রাচ্যে গমন করেন; যা আন্তর্জাতিক অভিগমনের আওতায় পড়ে। উক্ত অভিগমনের ফলে উৎস দেশে অর্থনৈতিক উন্নয়নে যে ধরনের অবদান রাখতে পারে তা বিশ্লেষণ করা হলো- আমরা জানি মানুষ তার প্রয়োজনের তাগিদে নিজ দেশ হতে অন্যদেশে অভিগমন করে থাকে। সেই দেশে গিয়ে তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে এবং তার বিনিময়ে অর্থ উপার্জন করে। সেই অর্থ আবার তাদের নিজ দেশে পরিবার-পরিজনের ভরণ-পোষণ এবং অন্যান্য কর্মকান্ডের জন্য পাঠায়। এতে উৎস দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটে। বৈদেশিক মুদ্রা এদেশে প্রেরণ করার ফলে রেমিট্যান্স বৃদ্ধি পায় এবং জাতীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব ফেলে। আমাদের বিদেশের সাথে যে আমদানি বাণিজ্য রয়েছে তা সেই দেশের মুদ্রার সাথে হয় এবং এদেশীয় মুদ্রার সাথে সেই দেশের মুদ্রার মধ্যে সমন্বয়সাধনের জন্য রেমিট্যান্স মাধ্যম হিসেবে কাজ করে। এ কারণে উৎস দেশ হতে অন্যদেশে যত বেশি মানুষ অভিগমন করবে তার আয়ের অংশ উৎস দেশে পাঠানো হলে মুদ্রার মধ্যে সমন্বয় ঘটবে। এতে উৎস দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং প্রবাসীদের পরিবারও আর্থিকভাবে উপকৃত হবে। সুতরাং ২য় অভিগমন যা আন্তর্জাতিক গমনের আওতাভুক্ত। এটি উৎস দেশের অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে আমি মনে করি।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অভিগমনটি উৎস দেশের অর্থনৈতিক উন্নয়নে কী ভ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


