সারণির তথ্য ব্যবহার করে উদ্দীপকের দেশটির অবস্থান জনমিতিক ট্রানজিশনাল মডেলের মাধ্যমে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সারণির আলোকে বাংলাদেশের জনমিতিক অবস্থান শেষ পর্যায়ে রয়েছে। জনমিতিক ট্রানজিশনাল মডেলের প্রেক্ষিতে বিবেচনা করলে বাংলাদেশ জনসংখ্যা উত্তরণের কোন পর্যায়ে অবস্থান করছে তা সহজেই বোঝা যায়। উল্লিখিত সারণিতে দেখা যায়, ১৯৫০ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কম ছিল, তাই গত শতাব্দীর শুরু থেকে পঞ্চাশ দশক পর্যন্ত বাংলাদেশের জনমিতিক অবস্থান ছিল প্রাক-অবস্থান্তর স্তরে। অন্যদিকে গত শতাব্দীর পঞ্চাশের দশকের পর অর্থাৎ ৬০-৯০ এর দশকে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার উন্নতির ফলে মৃত্যুহার হ্রাস পেয়েছে কিন্তু জন্মহার সেই তুলনায় হ্রাস পায়নি। ফলে এ সময়ে জনসংখ্যা, দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। ১৯৫১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ৪.২১ কোটি যা ১৯৮১ সালে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৮.৯৯ কোটি। অর্থাৎ মাত্র ৩০ বছরে বাংলাদেশের জনসংখ্যা' দ্বিগুণের বেশি হয়। অতএব এ সময়ে জনসংখ্যার উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশ জনমিতিক অবস্থান্তর পর্যায়ের প্রথম ও মধ্য অবস্থানে প্রবেশ করেছিল। নব্বই দশকের শেষ দিকে এবং বর্তমান শতাব্দীর শুরুতে বাংলাদেশে শিক্ষার প্রসার, নারী শিক্ষার প্রসার, পরিবার পরিকল্পনা, জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচির সাফল্য, গণসচেতনতা প্রভৃতি কারণে জন্মহার দ্রুত হ্রাস পাচ্ছে। তাই জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য কমে এসে জনসংখ্যা প্রবৃদ্ধির হার কমে আসবে। ২০২২ সালে বাংলাদেশে জনসংখ্যা প্রবৃদ্ধির হার ১.২২% ভাগে নেমে এসেছে। অতএব বলা যায়, বর্তমানে বাংলাদেশ জনমিতিক অবস্থান্তর প্রক্রিয়ায় শেষ অবস্থান্তর পর্যায়ে আছে। আশা করা যায়, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি আরও উন্নতির দিকে যাবে।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
সারণির তথ্য ব্যবহার করে উদ্দীপকের দেশটির অবস্থান জনমিতিক ট্রানজিশনা…
উদ্দীপক
উৎস: বিবিএসসিলেট সরকারি কলেজ · 2025
উত্তর
উত্তর
উক্ত সূত্র'দুটি অনুসরণ করে প্রতি হাজারে জন্মহার ও মৃত্যুহার নির্ণয় করা যেতে পারে।উত্তর
উল্লিখিত সারণি হতে বলা যায় যে, ১৯১১ সাল হতে ১৯৩১ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার সমপর্যায়ে এবং কম ছিল। এরপর ১৯৩১ ১ সালের পর হতে ১৯৯১ সাল পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির হার বাড়তে থাকে এবং স্থিতিশীল ছিল। পরবর্তীতে আবার কমতে থাকে এবং ২০২১ সাল পর্যন্ত এই অবস্থা বিরাজ করে।
সুতরাং বলা যায়, উক্ত জনসংখ্যার বৃদ্ধির হার মডেলটি ১ম অবস্থায় কম মাঝে বেশি এবং শেষে কম অবস্থা বিরাজ করে।উত্তর


