উদ্দীপকে আনিকার বসবাসকৃত এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে আনিকার বসবাসকৃত এলাকা হলো ঢাকা মহানগরী। উক্ত এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো- সামাজিক নিয়ামক যেসব অঞ্চলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং কর্মক্ষেত্রের পর্যাপ্ত সুযোগ-সুবিধা থাকবে সেখানে জনসংখ্যার ঘনত্ব বেশি হবে। মানুষ তার মৌলিক চাহিদাকে উন্নত করার জন্য কর্মসংস্থানের সুযোগ খোঁজে। ঢাকা মহানগরীতে এরকম সুযোগ-সুবিধা বেশি বলে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। সাংস্কৃতিক নিয়ামক আধুনিক যুগে শিক্ষা, সংস্কৃতি মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। জ্ঞান-বিজ্ঞানের চর্চা বিকাশের সুযোগ যেসব অঞ্চলে বেশি, সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকা মহানগরীতে অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জ্ঞান-বিজ্ঞানের চর্চা হয় বলে পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশের অন্যান্য জেলা হতে এখানে ভর্তি হয়। এতে করে জনসংখ্যার ঘনত্ব বেশি হয়। অর্থনৈতিক নিয়ামক: যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এবং যেসব অঞ্চলে অর্থনৈতিকভাবে এগিয়ে যায় সেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি। ঢাকা মহানগরীতে বাংলাদেশের সব ধরনের অফিসের সদর দপ্তর অবস্থিত বলে এখানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বসবাস করেন। বিপুল জনগোষ্ঠীর ঢাকা মহানগরীতে যাতায়াতের জন্য পরিবহনে নিয়োজিত ড্রাইভার, হেলপার, কনডাক্টর প্রভৃতি সেবা দিয়ে থাকে। এ এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় শিল্প, হাসপাতাল প্রভৃতি রয়েছে বলে এখানে অনেক মানুষের সমাগম ঘটে। সুতরাং বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত কারণে ঢাকা মহানগরীর জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি।
HSC Geography 2nd Paper Chapter 2 : জনসংখ্যা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 2nd Paper · Chapter 2 : জনসংখ্যা · সৃজনশীল
উদ্দীপকে আনিকার বসবাসকৃত এলাকার জনসংখ্যার ঘনত্ব বেশি হওয়ার কারণ ব্য…
উদ্দীপক
অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


